ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ ৪৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, শিক্ষক ৩০ জন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নারীকে পিছিয়ে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়: ডিসি ফরিদা নোয়াখালীতে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ রোগব্যাধি নিয়ন্ত্রণে না এলে বিপাকে পড়বেন খামারিরা শুক্রবার দেশে ফিরবে রোমে নিহত নোয়াখালীর তিনজনের মরদেহ অনিয়মের অভিযোগে নির্বাচন অফিস পরিদর্শন করলেন এমপি মান্নান নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ল ৭ ঘর, ক্ষতি ২ কোটি টাকার বেশি ধানমন্ডিতে গাছ উপড়ে ৩ প্রাইভেটকারে ব্যাপক ক্ষতি

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন-এমন বক্তব্য হাস্যকর।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃর্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদল নেতা রাজু আহম্মেদ, নুরুল ইসলাম পার্থ,

মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ছাত্রদলের সাঃ ইমদাদুল হক ইমন,সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশের সময় : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬