ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ ৪৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, শিক্ষক ৩০ জন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নারীকে পিছিয়ে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়: ডিসি ফরিদা নোয়াখালীতে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ রোগব্যাধি নিয়ন্ত্রণে না এলে বিপাকে পড়বেন খামারিরা শুক্রবার দেশে ফিরবে রোমে নিহত নোয়াখালীর তিনজনের মরদেহ অনিয়মের অভিযোগে নির্বাচন অফিস পরিদর্শন করলেন এমপি মান্নান নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ল ৭ ঘর, ক্ষতি ২ কোটি টাকার বেশি

বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপের নতুন অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করেছে প্রসিকিউশন। মঙ্গলবার ১০ আগস্ট সকালে এসব অডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এর এক দিন আগে আরও কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাইয়ের এসব কথোপকথনে আন্দোলন দমনে সহিংস পদক্ষেপ, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয় উঠে এসেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে অডিও উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে সাংবাদিকদের কথোপকথনের অনুলিপিও দেওয়া হয়

প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটের কথোপকথনে শেখ হাসিনা ও হাছান মাহমুদের মধ্যে ‘পাল্টা আগুন’ দেওয়ার প্রসঙ্গ আসে। ওই ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়ার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেন বলে প্রসিকিউশন দাবি করেছে। হাছান মাহমুদও কথোপকথনে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মতি জানান বলে জানানো হয়।

এরপর ওবায়দুল কাদেরের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য খুঁজে বের করার কথা বলেন বলে প্রসিকিউশন জানিয়েছে। একই ফোনালাপে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রসঙ্গও উঠে আসে।

এর আগে ট্রাইব্যুনালে উপস্থাপিত আরেকটি অডিওতে জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সংঘটিত সহিংসতার দায় তাদের ওপর চাপানোর কথোপকথন থাকার দাবি করেছে প্রসিকিউশন। এসব অডিও জুলাই-আগস্টের ঘটনাবলির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ

প্রকাশের সময় : ১০:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬