ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খাবারের লোভ দেখিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, দুজন আটক নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ ৪৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, শিক্ষক ৩০ জন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নারীকে পিছিয়ে রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়: ডিসি ফরিদা নোয়াখালীতে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ রোগব্যাধি নিয়ন্ত্রণে না এলে বিপাকে পড়বেন খামারিরা শুক্রবার দেশে ফিরবে রোমে নিহত নোয়াখালীর তিনজনের মরদেহ

খাবারের লোভ দেখিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, দুজন আটক

ঝালকাঠি প্রতিনিধি |
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি: ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের মধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই বৃদ্ধাকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দেয়া তথ্য মতে দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

খাবারের লোভ দেখিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, দুজন আটক

প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬