ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামলার আশঙ্কায় আতঙ্কিত পল্লী বিদ্যুতের কর্মীরা, আইজিপিকে চিঠি উঠানে খেলতে গিয়ে পুকুরে, প্রাণ গেল দুই বছরের শিশুর মাদকের নেশায় বেপরোয়া ছেলে, বাধ্য হয়ে পুলিশে দিলেন বাবা কালীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা রাজনৈতিক জীবনে স্ত্রীর ত্যাগ-সহযোগিতার কথা স্মরণ করলেন মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ কালীগঞ্জে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড পাসপোর্ট কর্মকর্তার বাসভবনে নারী, স্থানীয়দের খবরে আটক দুজন ১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদ, প্রশ্নের মুখে কর্মকর্তা মনিরুজ্জামান কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

উঠানে খেলতে গিয়ে পুকুরে, প্রাণ গেল দুই বছরের শিশুর

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় উঠানে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মো. আলবি নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের গোমাতলী এলাকায় হারুন মিয়ার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মো. আলবি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টায় খাওয়া দাওয়ার পর দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলছিল নাতি আলবি। একপর্যায়ে দাদা নাতিকে রেখে বাড়ির পাশে ধানখেতে যায়। এই ফাঁকে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে দাদা খেত থেকে এসে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখতে পান। পরে ভাসমান শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা গেছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

উঠানে খেলতে গিয়ে পুকুরে, প্রাণ গেল দুই বছরের শিশুর

প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬