ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৪, বাড়িঘর ভাঙচুর

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় ৪ জন আহত সহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট ) দুপুরে আদালতপাড়া এলাকায় হেলাল মিয়ার বাড়িতে ওবাইদুল ইসলাম মুন্না ও ইমন মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে আজ এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানা যায়। তবে যে বাড়িতে হামলা চালানো হয়েছে, সেই পরিবারের সদস্যরা ওই ঝগড়ার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন স্বজনরা।

অভিযোগ রয়েছে- হামলাকারীরা হেলাল মিয়ার বাড়িতে ঢুকে জান্নাতুল মাওয়া (রানা) , বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুরুতর আহত বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় নবীনগর থানায় কোন মামলা দায়ের হয়নি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৪, বাড়িঘর ভাঙচুর

প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬