ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা। মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হলো না মাহির গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ। হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা! শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।

সরকারি সেবায় হয়রানি বন্ধে নজর দেওয়ার আহ্বান সাকিলার

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 177 বার পড়া হয়েছে

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
‎
‎সোমবার (১৭ আগস্ট) সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ এবং গঙ্গাচড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আখের মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
‎
‎মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং উপজেলার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
‎
‎সভায় ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, ‘গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। কোনো মানুষ যাতে হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘গঙ্গাচড়ার উন্নয়নে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’
‎
‎মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

সরকারি সেবায় হয়রানি বন্ধে নজর দেওয়ার আহ্বান সাকিলার

প্রকাশের সময় : ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬