ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার বর্ষার নতুন পানিতে চলনবিলে দেশি মাছের আমদানি বেড়েছে, জমে উঠেছে বেচাকেনা কন্যাসন্তান জন্মের ‘অপরাধে’ স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে শেষবারের মতো স্বামীকে দেখে অশ্রুসিক্ত দীপু মনি ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুড়িয়ে দেওয়ার ২ জন্য গ্রেফতার   ঢালে উঠতে ব্যর্থ ‘পিংক বাস’, শেষ পর্যন্ত পুরুষ চালকের সহায়তা ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পোড়া অবস্হায় নারীর মরদেহ উদ্ধার  ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত

ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 22 বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি অটোবোরাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোবোরাকটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত

প্রকাশের সময় : ০৮:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬