মোটরসাইকেল চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার একাধিক বাইক
- প্রকাশের সময় : ০৩:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 13 বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচং থানাধীন ময়নামতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।উদ্দেশ্যে পরিবহন করছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবির একটি চৌকস দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ব্যক্তি সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার জন্য সংকেত দেয়। চক্রের সদস্যরা পালানোর চেষ্টার করলেও তারা ডিবির হাতে আটক হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে আনার কথা স্বীকার করেন। পরে এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন বলে তারা জানিয়েছেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।























