ঢাকা
,
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি
চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ
রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা
বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা!
আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন
গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী
ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
পলাশের ডাঙ্গায় লরির ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মীর মৃত্যু
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 101 বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় লরির ধাক্কায় সেলিম (৪৫) নামে প্রাণ-আরএফএল কারখানার এক কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর এলাকায় প্রাণ-আরএফএল স্কুলের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম ডাঙ্গা ইউনিয়নের সন্তানপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি প্রাণ-আরএফএল কারখানায় ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজিরচর প্রাণ-আরএফএল স্কুলের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি লরি সেলিমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গা থানার এসআই মামুন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের সম্মতিতে লরি মালিকের সঙ্গে আপস-মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্যাগস :



























