ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার চিত্র বদলে গেল, সড়কে জলাবদ্ধতা ডলারের নির্ভরতা কমিয়ে রুফিয়াকে শক্তিশালী করতে চায় মালদ্বীপ নাসিরনগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ছাগল পালনেই সংসার, তিস্তা পাড়ি আজিজারের যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রী কারাগারে, মামলা করেছেন স্বামী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও নবীনগর আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস, মুবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকালে মুফতি মাওলানা মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিনের সঞ্চালনায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল,র‍্যালি এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান-ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম হোসেন চিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত পরিচালিত হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রকাশের সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬