১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’
- প্রকাশের সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদে এক নারী ও পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভায় ওই নারীর বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে যান চর চান্দিয়া ইউনিয়নের এরশাদ উল্লাহ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে বের করে আনে এবং বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তাদের খুঁটিতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একইসঙ্গে জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে।
খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে
স্থানীয়দের অভিযোগ, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তাদের খুঁটিতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একইসঙ্গে জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে।
খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।
এবিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।























