মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা
- প্রকাশের সময় : ১০:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 9 বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুলসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের শান্তি, মানবিকতা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



























