ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 87 বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মো. মুন্না (২৩)।

রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জন জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক

প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬