ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে মারধর, লাথির দৃশ্য ভাইরাল নবীনগরে ভাসমান সবজি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনের মডেল নিতে চাই’ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা

ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে এক নারীকে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় তাঁর ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পালিদেহা গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন শ্রী বাধন কুমার হালদার লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পালিদেহা গ্রামের মহাসিন খাঁর ছেলে মো. মোস্তফা আলী (৩০) দীর্ঘদিন ধরে একই গ্রামের এক নারীকে (৪১) অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। স্বামী ভজন হালদারের মৃত্যুর পর ওই নারী একা থাকায় তাঁকে প্রায়ই বিরক্ত ও উত্ত্যক্ত করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, রবিবার দুপুরে ওই নারী রান্নাঘরে কাজ করছিলেন।

এ সময় মোস্তফা আলী হাসুয়া হাতে নিয়ে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান। তাঁর চিৎকার শুনে ভাগ্নে কিশোর হালদার এগিয়ে এসে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা আলী হাসুয়া দিয়ে কিশোরের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা তাঁর শরীরে ২০ থেকে ২৫টি সেলাই দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করত। আজ জোর করে ঘরে ঢুকে অনৈতিক কাজ করতে চেয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাগ্নেকে কুপিয়ে আহত করে।

অভিযোগকারী বাধন কুমার হালদার বলেন, ‘আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১০:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬