ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 101 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারি শাহ পরানের মাদক বহনকারী একটি গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউদ্দিন ও সহকারী ইনচার্জ ধীমান বড়ুয়াকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে চিহ্নিত মাদক কারবারি শাহ পরানের একটি গাড়িতে মাদক বহনের অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িটি আটক করলেও পরে রহস্যজনকভাবে সেটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তের স্বার্থে বুধবার রাতে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউদ্দিন বলেন, মাদকের বিষয়টি নয়, একজন আসামির বিষয়ে তাদের প্রত্যাহার করা হয়েছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশের সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬