ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 16 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সবাই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখার ব্যবস্থাপক আশ্রাফুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ জামাল হোসেন পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম।

বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, ভবিষ্যতে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

কৃতী শিক্ষার্থীরা এমন সম্মাননা ও মেধাবৃত্তি পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

প্রেরক,

মো. আলমগীর হোসেন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মোবাইল: ০১৭১১-৮৭২৩৩৫

ই-মেইল: alamgirpfile@gmail.com

তারিখ: রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬