ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 101 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ী নদী অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ভরাটকৃত বালু আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করলে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পৌর এলাকার বুড়ী নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিতাস নদীর তীরবর্তী জায়গা দখল ও ভরাটের চেষ্টা করে আসছিল। সম্প্রতি আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদ রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নদীর সীমানার জায়গা দ্রুত বালু দিয়ে ভরাট করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি প্রশাসনের নজরে এলে রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত আইনে ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাটকৃত বালু ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। নদী ভরাটের দায়ে অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভরাটকৃত বালু ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করলে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি রাজস্ব হিসেবে জমা দেওয়া হবে।”

এদিকে বুড়ী নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী দখল ও ভরাট বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬