ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় ছাত্রদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী: দেশের জন্য কাজ করুন, লেখাপড়া বাদ দিয়ে নয় নারীদের নির্যাতন করে বীরত্ব দেখানো যায় না, তারা কাপুরুষ’: রিজভী পুরোনো দিনের ছবি বানিয়ে তাক লাগাতে চান? ব্যবহার করুন এই ১০ নির্দেশনা প্রেমের কথা বলে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ! বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর দাওয়াত, দুপুরের খাবারের বাজেট ১৫০ টাকা হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ১০৪ বছর বয়সেও রেহাই নেই, জোড়া খুনের মামলায় নূর মুহাম্মদ কারাগারে

নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মাওলানা মুফতি ইব্রাহিম বিন মুজিব নামে এক মাদরাসাশিক্ষককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী গত চার দিন ধরে মাদরাসায় অনুপস্থিত ছিল। বুধবার সকালে মাদরাসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মুজিব শিশুটিকে তার বাড়ি থেকে মাদরাসায় নিয়ে আসেন। পরে মাদরাসায় অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

মারধরের বিষয়টি জানতে পেরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন তারা।

দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদরাসা থেকে শিক্ষক ইব্রাহিম বিন মুজিবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাওলানা মুফতি ইব্রাহিম বিন মুজিব। তিনি বলেন, “আসলেই ছাত্রের ওপর মাইরটা মারাত্মক বেশি হয়ে গেছে।”

তবে এ বিষয়ে আহত শিক্ষার্থীর পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

প্রেরক,

মো. আলমগীর হোসেন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মোবাইল: ০১৭১১-৮৭২৩৩৫

ই-মেইল: alamgirpfile@gmail.com

তারিখ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায়

প্রকাশের সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬