ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারীদের গোপন ভিডিও ধারণ নিয়ে রণক্ষেত্র কাটখাল, সংঘর্ষে আহত অর্ধশত শেখ হাসিনার ফেরার সময় নিয়েই প্রশ্ন, ‘কোন ডিসেম্বর আসবেন?’ ভালো নেই দেশ, সরকারের কর্মকাণ্ডে বাড়ছে হতাশা: শফিকুর রহমান বোরকা পরা অবস্থায় এসে কৃষককে গলা কেটে হত্যা খেলাপি ঋণের বড় বোঝা ১০ ব্যাংকের কাঁধে, পরিমাণ ৭২ শতাংশ ‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয় দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গভীর রাতে পুকুরপাড়ে ‘রহস্যজনক’ গোলাবারুদ, জব্দ করল র‌্যাব প্রবাসীর স্ত্রীর বাথরুমে দুই যুবক, ‘সামলাতে না পেরে’ অতঃপর… স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, মাটিচাপা অবস্থায় মিলল শিশুর মরদেহ

‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয়

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 22 বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কুলসুম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের বৈরাতি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কুলসুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মোগর আলীর মেয়ে।

‎তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে মহাসড়কের ওই এলাকায় অজ্ঞাত কোনো দ্রুতগতির যান কুলসুমকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

‎প্রথমে নিহত নারীর পরিচয় জানা যায়নি। পরে রংপুর সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য-প্রযুক্তি ও তদন্তের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।

‎পুলিশের পক্ষ থেকে লালমনিরহাটের আদিতমারী থানার ওসির মাধ্যমে নিহতের স্বজনদের খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

‎এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত যানবাহন ও চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

‎‘অজ্ঞাত’ হয়ে মহাসড়কে লাশ, প্রযুক্তিতে মিলল কুলসুমের পরিচয়

প্রকাশের সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬