ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৮:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 11 বার পড়া হয়েছে
১৫ ই সেপ্টেম্বর ( মংগলবার) সকাল ১০ টা থেকে বিকেলে ৬ টা পযর্ন্ত উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন ।এই অনুষ্ঠানে নৃত্য, নজরুল গীতি,চিত্রা অংকন অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র / ছাত্রী । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সরকার, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ । /আলোচনা সভায় বক্তরা বলেন জাতীয় কবি কাজি নজরুল ইসলাম ১৩০৬ সালে ১১ ই জৈষ্ট পশ্চিম বংগের বর্ধমান জেলায় চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র্ নানা প্রতিকুলতার সংগে লডাই করে বেডে উঠেন। পরবর্তী সময় সাহিত্য, সংগীত,সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার সাংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন। নজরুলের সৃস্টি শীল জীবন ছিল ২৩ বছর। এই সল্প সময়ে তিনি গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ,নাটক,বাংলা সাহিত্যের নতুন মাত্রা দেয়। বাংলা সাহিত্য প্রেমিদের কাছে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি ৃহলেও তার সৃস্টি কর্মের বিস্তার অনেক বৃহৎ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি মধ্যে প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থীগন আগামীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ অর্জন করে।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০























