ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে সহজ ঋণ, জানুন আবেদনের নিয়ম নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি, যোগ্যতা ও আবেদন পদ্ধতি একনজরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত পলাশের ডাংগায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত যে জেলায় যান, সেখানেই কালেমা পড়ে বিয়ে করেন সাবেক ওসি: ষষ্ঠ স্ত্রীর দাবি কাছাকাছি থেকেও দূরত্ব, বর্ষণের সঙ্গে পরীমনির ‘সেপারেশন’ ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ  ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও ৪৮ ঘণ্টায় দৃশ্যমান হয়নি রাস্তার কাজ অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার

২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও ৪৮ ঘণ্টায় দৃশ্যমান হয়নি রাস্তার কাজ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 20 বার পড়া হয়েছে

রাস্তার কাজ দৃশ্যমান করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও নির্ধারিত সময়ের পর আরও ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। তবে এখনো রাস্তার কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে শীগ্রই এ রাস্তা ব্যবহার উপযোগী করা হবে ।

গত মঙ্গলবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জামালপুর নতুন বাজার সহ এলাকার বিভিন্ন রাস্তার কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য উপজেলা বিএনপি ও জামালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ উপজেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন ।

কিন্তু আল্টিমেটামের সময়সীমা পেরিয়ে ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও সংশ্লিষ্ট সড়কে এখনো কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ অবস্থায় স্থানীয়দের প্রশ্ন—আল্টিমেটাম দেওয়ার পরও যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হয়, তাহলে এর বাস্তবায়ন নিয়ে উপজেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে ? একই সাথে উপজেলা বিএনপি ও স্থানীয় জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে ?

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন “আমরা মেশিনারিজের জন্য অপেক্ষা করছি। শীগ্রই এ রাস্তা ব্যবহার উপযোগী করা হবে”

এদিকে রাস্তার কাজ দ্রুত শুরু ও দৃশ্যমান করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও ৪৮ ঘণ্টায় দৃশ্যমান হয়নি রাস্তার কাজ

প্রকাশের সময় : ০৬:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬