ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে সহজ ঋণ, জানুন আবেদনের নিয়ম নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি, যোগ্যতা ও আবেদন পদ্ধতি একনজরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত পলাশের ডাংগায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত যে জেলায় যান, সেখানেই কালেমা পড়ে বিয়ে করেন সাবেক ওসি: ষষ্ঠ স্ত্রীর দাবি কাছাকাছি থেকেও দূরত্ব, বর্ষণের সঙ্গে পরীমনির ‘সেপারেশন’ ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ  ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও ৪৮ ঘণ্টায় দৃশ্যমান হয়নি রাস্তার কাজ অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার

নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌরসভার নিমতলা এলাকায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, বিল্লাল হোসেন মাস্টার, নবীনগর প্রেসক্লাব সদস্য সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস বেপারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬