ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে সহজ ঋণ, জানুন আবেদনের নিয়ম নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি, যোগ্যতা ও আবেদন পদ্ধতি একনজরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত পলাশের ডাংগায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত যে জেলায় যান, সেখানেই কালেমা পড়ে বিয়ে করেন সাবেক ওসি: ষষ্ঠ স্ত্রীর দাবি কাছাকাছি থেকেও দূরত্ব, বর্ষণের সঙ্গে পরীমনির ‘সেপারেশন’ ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ  ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও ৪৮ ঘণ্টায় দৃশ্যমান হয়নি রাস্তার কাজ অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার

পলাশের ডাংগায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 15 বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা এলাকায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের অপকারিতা সম্পর্কে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে ইব্রাহিম আল মাসুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পলাশের ডাংগায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের কবর জিয়ারত

প্রকাশের সময় : ১০:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬