ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ
- প্রকাশের সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 12 বার পড়া হয়েছে
নওগার ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে সন্মান জানাতে /২০২৬ সংবর্ধনা ও চারা বিতরণ করা হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর ( শুক্রবার) বিকেলে ৪ টায় ঢাকাস্থ ধামইরহাট – পত্নীতলা কল্যান সমিতির আয়োজনে ধামইরহাট উপজেলা ডাকবাংলো হলরুমে প্রফেসর মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আলমগীর কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মোঃ এমতাজ হোসেন উপ- উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্মীতলা,কাজি তাহমিনা সারমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামইরহাট, মিন্টু রহমান অফিসার ইনচার্জ ধামইরহাট, শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন মাধ্যমিক শিক্ষা অফিসার ধামইরহাট, শামীম হোসেন ঢাকাস্থ ধামইরহাট – পত্মীতলা কল্যান সমিতির সাংগাঠনিক সম্পাদক, সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ঢাকাস্থ ধামইরহাট – পত্মীতলা কল্যান সমিতি এ আর এম সাদাত। পরিশেষে ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সাটিফিকেট, ও ডাইরি এবং ১৫০ টি বিভিন্ন প্রজাতি গাছের চারা তুলে দেওয়া হয়।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০
























