ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড  চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে নতুন করে ১ রোগী হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ‎১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের নুরুল গ্রেপ্তার যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত শ্রীমঙ্গলে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর বিজিবির জালে নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

‎১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের নুরুল গ্রেপ্তার

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।

‎গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী-গুর্জিপাড়া এলাকার বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মা গুর্জিপাড়া বাজারে কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি ইউক্যালিপটাস বাগানে নুরুল ইসলামকে দেখতে পান তিনি।

‎পরে বাড়িতে ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পান শিশুটির মা। দরজা খুলে ভেতরে শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়।

‎এরপর স্থানীয়দের সহায়তায় নুরুল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছেন।

‎এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলাটি পীরগঞ্জ থানার মামলা নম্বর ৩৩।

‎পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‎১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের নুরুল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬