চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে নতুন করে ১ রোগী হাসপাতালে ভর্তি
- প্রকাশের সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 7 বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন রোগী।বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও নমুনা পরীক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে। (জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬):
মোট ভর্তি রোগী: ১,৬৬১ জন
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন: ৫ জন (সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে)গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ১ জন গত ২৪ ঘণ্টায় ছাড়পত্রপ্রাপ্ত: ২ জন
অন্যত্র রেফার: ০ জন
উপজেলার বর্তমান পরিস্থিতি:
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। জেলার মোট ৫ জন চিকিৎসাধীন রোগীর সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
নমুনা পরীক্ষা: এ পর্যন্ত ২১৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংক্রমণ শনাক্ত: পরীক্ষাগুলোর মধ্যে ৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
মোট মৃত্যু: জেলায় সন্দেহজনক হামে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন।






















