ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ল প্রবৃদ্ধি, ১৩.৬ শতাংশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে,এই ৩ সেটিংস এখনই চালু করুন। গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার গঙ্গাচড়ায় জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে রড দিয়ে আঘাতের অভিযোগ

পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানটুলি এলাকার মজনুর একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিম বাগানটুলি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় আজিম নিজ বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী পপিয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সোহান প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মজনুর পরিত্যক্ত বাড়িতে আজিমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আজিমের স্ত্রীকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান,

এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬