ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ল প্রবৃদ্ধি, ১৩.৬ শতাংশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে,এই ৩ সেটিংস এখনই চালু করুন। গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার গঙ্গাচড়ায় জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে রড দিয়ে আঘাতের অভিযোগ

বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, নারানপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ছাত্র-জনতার রক্তের অভ্যুত্থানের মুখে বিতাড়িত ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেলাবরের

মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী শক্তির অপতৎপরতা রুখে দেওয়া হবে।”

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

প্রকাশের সময় : ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬