কালীগঞ্জে জামালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল
- প্রকাশের সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 16 বার পড়া হয়েছে
পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে জামালপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জামালপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালপুর নতুন বাজার খেয়া ঘাটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ানের নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মেম্বার, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিজ মোড়ল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বায়েজিত মোড়ল, কালীগঞ্জ শ্রমিক কলেজের সহ-সভাপতি সুমন বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাসেম মোল্লা, সাবেক জামালপুর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেনসহ জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে মিছিলটি সমাপ্ত হয়।






















