ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুরির চেষ্টার দায়ে আটক বাবা, খাঁচার ওপাশ থেকে মুখে রুটি তুলে দিল শিশুসন্তান আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আধুনিক নবীনগর গড়তে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চান এমপি মান্নান নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বড়বিলে ২৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি: যোগদানের পরপরই নতুন বিজ্ঞপ্তির বার্তা কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত সেপারেশন’ শেষে বদলে গেল পরীমণির মুড, আনন্দে মাতলেন নায়িকা নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 26 বার পড়া হয়েছে

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গাজীপুরের কালীগঞ্জ  পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা ও কালীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং কালীগঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বাক্কুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার সরকারি অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে কোথাও পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে উপস্থিত সবাই পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬