ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুমি বাঁচলেই আমি বাঁচব’—স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী হঠাৎ বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে? চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গঙ্গাচড়ায় বিএনপির মিছিল পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল বাবাকে ফিরিয়ে দিন’—ঘোড়াঘাটে স্বামীর অপেক্ষায় স্ত্রী-সন্তান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গংগাচড়ায় মাদকবিরোধী অভিযানে জেল-জরিমানা দুই তরুণের

বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের

৩ নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বিভক্ত না করে পূর্ন:বহাল রাখার দাবিতে (২৭ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী ও ভোটাররা। জানা গেছে, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২,৩০০ জন। স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের ভোটাররা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি কোনো যৌক্তিক কারণ ছাড়াই উক্ত কেন্দ্র থেকে ৯০০ জন ভোটারের নাম কেটে নিয়ে সল্লাবাদ পশ্চিম পাড়া গ্রামে সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় একটি সম্পূর্ণ নতুন ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, নতুন যে ভোট কেন্দ্রটি নির্ধারণ করা হয়েছে, তা সাধারণ ভোটারদের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় এবং দূরত্বের কারণে বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য সেখানে গিয়ে ভোট দেওয়া চরম কষ্টসাধ্য হয়ে পড়বে। এতে অনেক ভোটার ভোটদানে অনীহা প্রকাশ করতে পারেন, যা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার শামিল।

মানববন্ধনে ভার্চুয়াল বক্তব্য রাখেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান।আরো বক্তব্য রাখেন

মানববন্ধনে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম,উপজেলা যুবদল সদস্য মোঃ কামরুজ্জামান আজিম,

মোঃ কামরুল ইসলাম বলেন,নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্বাধীনতার পর থেকে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করে আসছে, তা হঠাৎ ভেঙে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নেব না। এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে নবগঠিত কেন্দ্রটি বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই পূর্বের মতো সমস্ত ভোটারদের ভোটদানের ব্যবস্থা বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধন শেষে গণশুনানির অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬