ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর

“লটারিতে ৩১১ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রাখলেন যুবক!”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 500 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || “লটারিতে ৩১১ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রাখলেন যুবক!”।

ধনী হওয়ার আশায় মাঝেমাঝে লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করতেন দক্ষিণ চীনের বাসিন্দা লি। কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তা ভাবতেও পারেননি লি।

সম্প্রতি চীন সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি। চীনা মুদ্রায় ওই অঙ্কের পরিমাণ প্রায় ২২ কোটি ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৩১১ কোটি টাকারও বেশি।

কিন্তু লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দটি করেননি লি। পরিবারের সকলের কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।

খেলাধুলার উন্নয়নের জন্য চীনা সরকার নিয়মিত ভাবে ওই লটারির আয়োজন করে থাকে। সম্প্রতি চীনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে পৌঁছান লি।

নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তার পরই জানাজানি হয়ে যায় লি’র কোটিপতি হওয়ার খবর।

কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে তার উত্তর দিয়েছেন ওই লটারি বিজেতা।

সংবাদমাধ্যমকে লি বলেন, ‘‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে খাটুনির কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’’ লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ দান করেছেন লি।

এই নিউজটি শেয়ার করুন

“লটারিতে ৩১১ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রাখলেন যুবক!”

প্রকাশের সময় : ০৯:১৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২