ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ ব্যাংক খাতের উন্নয়নে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ  চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ ‎‘আবু সাঈদের কবর জিয়ারত শেষে সার সংকট নিয়ে প্রতিমন্ত্রীর অভিযোগ’

কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রাম”-এর আওতায় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত পৌরসভা মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির কারিগরি সহায়তায় রয়েছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)। সভায় স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের টিম লিডার আজহার আলী।

সভায় কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল হোসেন এবং এলজিইডির আঞ্চলিক সমন্বয়ক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীরাও সভায় অংশ নেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিসি লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আবুল বাশার, আবদুল আহাদ নাফিস ও নাজমুস সাদাত।

কালীগঞ্জ পৌরসভার বিদ্যমান অবকাঠামো, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, জনসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা এতে অংশগ্রহণ করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার জন্য একটি টেকসই ও যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা ভবিষ্যৎ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬