ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ ব্যাংক খাতের উন্নয়নে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ  চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ ‎‘আবু সাঈদের কবর জিয়ারত শেষে সার সংকট নিয়ে প্রতিমন্ত্রীর অভিযোগ’

কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান খান, উপজেলা বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, সেন্ট নিকোলাস ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল পেরেরা ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং মানবতার বার্তা নিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬