ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষি জমিতে অনুমতি ছাড়া বালু ভরাট, কালীগঞ্জে ২ লাখ টাকা জরিমানা নিখোঁজের পর আবাসিক হোটেলে সন্ধান মিলল দুই মাদরাসাছাত্রীর ​ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী উদ্ধার কক্সবাজারে গলায় ফাঁস, নাকি হত্যা? গঙ্গাচড়ায় গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য একাই কেন সব মজা নেবে ছেলেরা,প্রশ্ন শোভিতার সঠিক প্যারেন্টিং যেভাবে বদলে দিতে পারে শিশুর ভবিষ্যৎ অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের রোমাঞ্চকর জয় জলশূন্য নদী, তৃষ্ণায় কাঁদছে প্রকৃতি

কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী উদ্ধার কক্সবাজারে

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 19 বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কিশোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবার জানতে পারে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।

পরে কোথাও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)’র নির্দেশনায় পর্যালোচনা করে পুলিশ।

নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চৌদ্দগ্রাম মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে। একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্তের পর মঙ্গলবার রাতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী উদ্ধার কক্সবাজারে

প্রকাশের সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬