কৃষি জমিতে অনুমতি ছাড়া বালু ভরাট, কালীগঞ্জে ২ লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ১০:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 2 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
দণ্ডপ্রাপ্ত নাঈম আহম্মেদ মুন্না উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকার মোস্তফা কামালের ছেলে।
এ সময় অভিযানে নেতৃত্বদেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন হালদার ।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন রাষ্ট্র পক্ষ এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া বালু ভরাটের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি অভিযান ও ব্যবস্থা অব্যাহত থাকবে।






















