ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

বিমানের দুই কর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার, বাজারমূল্য ১৬ কোটি টাকা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 144 বার পড়া হয়েছে

ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা যায়, প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আটক দুজন হলেন-এমিরেটসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

কর্মীদের জুতার ভেতর সোনা লুকিয়ে পাচারের এ কৌশল কার বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কোথা থেকে এসব সোনা আনা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল-সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় এনবিআর।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিমানের দুই কর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার, বাজারমূল্য ১৬ কোটি টাকা

প্রকাশের সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬