ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান  বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে বিএসএফের গুলির অভিযোগ, বাংলাদেশে এসে গ্রেপ্তার দুই ভারতীয়—মিলছে না বক্তব্য সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক কালীগঞ্জের রাবেয়া স্কুলে অনিয়মের অভিযোগ, তদন্ত পাঁচ মাসেও শেষ হয়নি হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক পলাশে জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে বাধার অভিযোগ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা ইউসুফ আলীকে তল্লাশি করে তার বহন করা ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা। আটক ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক

প্রকাশের সময় : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬