ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১ মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত

গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

মুসল্লিদের নামাজ আদায়, ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে রংপুরের গংগাচড়ায় নোহালী ইউনিয়নের চর বাগডহরা বড় মসজিদের পুনর্নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে মসজিদটির নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমপি রায়হান সিরাজী বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও সামাজিক সম্প্রীতি বিকাশেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাগডহরা মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি আনন্দিত।
‎
‎তিনি আরও বলেন, মসজিদটি যেন দ্বীনের খেদমত, ধর্মীয় শিক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এ সময় তিনি মসজিদটির নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন।
‎
‎মসজিদ কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, জামায়াত নেতা আবদুর হালিম, নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, নোহালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎স্থানীয়রা জানান, মসজিদটির পুনর্নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নতুন ভবনটি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
‎
‎অনুষ্ঠানের শেষে মসজিদটির নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং মসজিদটিকে দ্বীনের খেদমতের বরকতময় কেন্দ্র হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎

প্রকাশের সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬