আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার।
- প্রকাশের সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 4 বার পড়া হয়েছে
চলমান মাদক বিরোধী
অভিযানের ধারাবাহিকতায় বরগুনার আমতলী থানার এসআই (নিঃ) মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৩ই অক্টোবর দুপুর ২টা ৫০ মিনিটের সময়ে বরগুনার আমতলী থানাধীন হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকা হতে মোঃ তসলিম মোল্লা এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক উদ্ধার অভিযান কালে কালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আলম ফকির (৪২), ও মোঃ ননি খলিফা (৪০) কে
৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আলম ফকির আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু মোন্তাজ ফকিরের ছেলে। এবং তার সহযোগী মোঃ ননী খলিফা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত্যু আঃ হামেদ খলিফার ছেলে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।























