ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ লাখ টাকার লোভে রাশিয়ার যুদ্ধে, প্রাণ গেল কুমিল্লার তরুণের! আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন  শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবী দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল রূপ চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন! বেতগাড়ীর দুর্গোৎসবে ১৮ মণ্ডপে লিপ্টনের আর্থিক সহায়তা

গঙ্গাচড়ায় ১৯ পূজামণ্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব ঘিরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়েছেন ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
‎
‎অনুদান প্রদানকালে চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উপলক্ষ। সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎
‎উপজেলা শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সহসভাপতি শ্যামল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য বুলু মিয়া, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায় ও সহকোষাধ্যক্ষ সুরেশ রায়সহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।
‎
‎বক্তারা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সামাজিক সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। চেয়ারম্যানের এ উদ্যোগ পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়ক হবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ধর্মীয় উৎসব আয়োজন আরও সহজ ও উৎসবমুখর হবে।
‎
‎অনুষ্ঠানে ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় ১৯ পূজামণ্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান

প্রকাশের সময় : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬