ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান সমবায়ের হাত ধরে স্বনির্ভরতার পথে বাংলাদেশ, গঙ্গাচড়ায় দিবস উদযাপন মাথায় কাফন বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন খাবার ঠান্ডা হোক, ছবি চাই! খাওয়ার আগে ছবি তোলার নেপথ্যে কী? ট্রাম্পকে হত্যার ছক, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার জাতীয় সংগীত অবমাননার অভিযোগ পরীমণির বিরুদ্ধে, কী শাস্তি হতে পারে? গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, মুক্তিযোদ্ধাদের সম্মানে নানা আয়োজন ‎ মানবিকতার পুরস্কার, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে পেলেন সম্মান অভিনয়শিল্পী সংঘ থেকে সাময়িকভাবে স্থগিত তানজিন তিশা

নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও রাজস্ব ফাঁকির অভিযোগে একাধিক কারখানায় যৌথ অভিযান চালিয়েছে এনএসআই ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার সকালে উপজেলার কামড়াবো বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল জব্দ করা হয়। এ সময় নকল ব্যান্ড রোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্ত ও তার সহযোগী মো. রাকিবকে আটক করা হয়।

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ড রোল সরবরাহের মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করে আসছিল চক্রটি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান

প্রকাশের সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬