ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা! ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য! কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হত্যাচেষ্টা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রংপুর মহানগরীর পরশুরাম থানার সাদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আমানুজ্জামান আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
‎
‎মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের সংবাদ প্রকাশের পর সাংবাদিক আব্দুল বারী দুলালকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
‎
‎এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে সাংবাদিক দুলালের পথরোধ করে হামলা চালান অভিযুক্তরা। এ সময় কয়েকজন তাঁর গলা চেপে ধরে ও হাত আটকে রাখেন। পরে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎
‎এ ঘটনায় গত ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন সাংবাদিক আব্দুল বারী দুলাল। মামলায় আমানুজ্জামান আমানসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, আমান এ মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬