ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন

গভীর রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের আগে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। লাইভে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।

ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকাকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া একটি ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছিলেন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন তিনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গভীর রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬