ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা! ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য! কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি

ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল হেল্পারের!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই বাসের অন্তত আরও ২০জন যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মাঝে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটি সড়কের পাশে ছিটকে পরে। এসময় গ্রিনভউ বাসের হেলপার চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসচালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার রাত থেকেই এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। দপদপিয়া এলাকার এসে দুই বাসের চালকই একে অপরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এখনো পর্যন্ত নিহত হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসের ভেতরে আটকে পড়া চালক ও যাত্রীদের বের করে আনেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে, এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই সড়কে বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। বৈরী আবহাওয়ায় চালকদের আরও সতর্ক থাকা উচিত ছিল। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল হেল্পারের!

প্রকাশের সময় : ০৭:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬