ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আত্মগোপন, শেষ পর্যন্ত আটক যুবলীগ নেতা! ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য! কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি প্রবাসে নিরাপত্তাহীনতা, দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর! ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল হেল্পারের! সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 0 বার পড়া হয়েছে

নদী খননের নামে ব্যক্তিমালিকানাধীন জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের উত্তর সিটমহল এলাকার বাসিন্দারা। ঘাঘট নদী খননে ব্যক্তিজমি এড়িয়ে সরকারি খাসজমি ব্যবহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তাঁরা।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সিটমহল এলাকায় ঘাঘট নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত খননকাজ অপরিকল্পিতভাবে পরিচালিত হলে গঙ্গাচড়া-বেতগাড়ী প্রধান সড়ক, কবরস্থান, জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ, দরবার শরিফ, বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থানীয় মানুষের সম্পদ ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
‎
‎বক্তারা বলেন, তাঁরা নদী খননের বিপক্ষে নন। তবে খননকাজের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় মানুষের জমি, বসতভিটা এবং ধর্মীয় ও সামাজিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্যক্তিমালিকানাধীন জমি এড়িয়ে সরকারি খাসজমির মধ্য দিয়ে খনন করা হলে নদী খননের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় মানুষের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হবে।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রুহুল আমীন নাদিম ও মোকলেছার রহমান। এ সময় উত্তর সিটমহল এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধন থেকে ঘাঘট নদী খননের পরিকল্পনা পুনর্বিবেচনা করে এলাকার সড়ক, ধর্মীয় ও সামাজিক স্থাপনা, বসতভিটা এবং ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
‎‎

এই নিউজটি শেয়ার করুন

ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর

প্রকাশের সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬