ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন। চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবায় জোর, কাউনিয়ায় অ্যাডভোকেসি সভা খামারিদের প্রশিক্ষণ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব, গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন?

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 4 বার পড়া হয়েছে

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় ঘরোয়া আয়োজনে বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন, কাজ করেন নৌপরিবহন খাতে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কলকাতার কসবার নিজ বাসায় বিয়ের আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও মিমির ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আংটি বদলের পাশাপাশি আইনি বিয়ের নিবন্ধনও সম্পন্ন হয়।

অনুষ্ঠানে টালিউডের ঘনিষ্ঠজনদের মধ্যে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিয়ের আয়োজনের কিছু ছবিতে বন্ধু ও জীবনসঙ্গী সিদ্ধার্থের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে মিমিকে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

কলকাতায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিয়ের মূল আয়োজন হবে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে পাহাড়ি পরিবেশে বিয়ের উৎসব করবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে টালিউডের বন্ধু, সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

মিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে গুঞ্জন চলছিল। তবে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর আলোচনা আরও জোরালো হয়। এবার বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটল।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিমি চক্রবর্তী। পরে টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘প্রলয়’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের আলোচিত সিনেমা ‘তুফান’-এও দেখা গেছে তাঁকে।

অভিনয় ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন মিমি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ে তাদের বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন?

প্রকাশের সময় : ১০:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬