ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

ক্যাচ মিসের মহড়া অ্যাডিলেডে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৭২ বার পড়া হয়েছে
৯৫

স্পোর্টস ডেস্ক  || ক্যাচ মিসের মহড়া অ্যাডিলেডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবের সেই আস্থার প্রতিদান প্রথমেই দিতে পারতেন পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তাসকিনের বলে ডিপ ফাইন লেগ অঞ্চলে রোহিত শর্মা ক্যাচ তুললে সহজ সেই ক্যাচ নিতে ব্যর্থ হন পেসার হাসান মাহমুদ।

যদিও ঠিক পরের ওভারেই হাসান নিজে বোলিংয়ে এসে ফেরান রোহিতকে। পয়েন্ট থাকা ফিল্ডার ইয়াসির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। এরপরে অবশ্য ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সাকিবের বলে হিট করতে যেয়ে বল উইকেটকিপারের পাশ দিয়ে চলে যায়, সেবার হাফ চান্স মিস করেন নুরুল হাসান সোহান। এখানেই থেমে থাকেনি ক্যাচ মিসের খেলা, বোলার সাকিবের বলে আবারো হাফ চান্স মিস করেন মোস্তাফিজুর রহমান। এ যাত্রায় ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব।

এরপর ম্যাচের শেষের দিকে সাকিবের দারুণ এক থ্রো’তে রান আউটে দিনেশ কার্তিককে ফেরান শরিফুল ইসলাম। তবে ঠিক পরের ওভারেই আবারো হাফ চান্সের ক্যাচ ফেলে দেন সাকিব আল হাসান। ভারতীয় ব্যাটার অক্ষর প্যাটেলের ক্যাচ ছেড়ে দেন টাইগার এই অধিনায়ক। যদিও পরবর্তীতে আবার সাকিবের হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান অক্ষর। সবমিলিয়ে চান্স বা হাফ চান্স মিলিয়ে ৪ টি ক্যাচ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা।

এদিকে সৌম্য সরকারকে একাদশের বাইরে রেখে দলে সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে সুযোগ পেয়ে বল হাতে একেবারেই সুবিধা করতে পারেননি এই পেসার। ৪ ওভারের কোটা পূরণ করে এ পেসার দিয়েছেন ৫৭ রান। এর মধ্যে করেছেন ২ নো’বল সঙ্গে ২ ওয়াইড। এছাড়া হাসান মাহমুদ দিয়েছেন ১ নো’বল। সবমিলিয়ে ইনিংসে ৬ রান অতিরিক্ত দিয়েছেন টাইগার বোলাররা।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ক্যাচ মিসের মহড়া অ্যাডিলেডে

প্রকাশের সময় : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২