ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“লিটন আমাদের ভালো বলেও মেরে দিচ্ছিল : রাহুল”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৮৩

স্পোর্টস ডেস্ক || “লিটন আমাদের ভালো বলেও মেরে দিচ্ছিল : রাহুল”।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ভারতের কাছে ৫ রান হেরেছে বাংলাদেশ দল। অ্যাডিলেডে বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৮৫ রান ৯ ওভারে। তবে তার আগে ভারতকে দারুণ শঙ্কাতেই ফেলে দিয়েছিলেন ওপেনার লিটন দাস। যেভাবে শুরু করেছিলেন ইনিংসটা তাতে ভারতের রীতিমতো ত্রাহি মধুসূদন দশা হয়ে গিয়েছিল, কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না বলে জানালেন দলটির ওপেনার লোকেশ রাহুল।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে কথা বলতে গিয়ে ভারতীয় এই ওপেনার বলেন, ‘প্রথম ৬ ওভারে আমাদের পরিকল্পনার কিছুই কাজে লাগছিল না। আমার মনে হয়, লিটন দাস ভিন্ন রকমের এক ইনিংস খেলেছে। এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দেয়। সে একদম যথাযথ ক্রিকেট শট খেলছিল। আমাদের বোলারদের ভালো বলেও সে মেরে দিচ্ছিল। এই ইনিংস আমাদের চাপে ফেলে দিয়েছিল।’

লিটন এমন ইনিংস খেলার পরেও ভারতীয় দল নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল। রাহুল জানালেন পাওয়ারপ্লের পর ভারত খেলায় ফিরতে পারবে এমন বিশ্বাস ছিল দলের সবার।

রাহুল বলেন, ‘আমরা নিজেদের উপর আস্থা রাখছিলাম যে পাওয়ার প্লের পর খেলায় ফিরতে পারব। পাওয়ারপ্লের পরে (সপ্তম ওভারে) অক্ষর (পাটেল) এসে এক ওভার ভালোও করেছিল। বৃষ্টি না এলেও তাদের উপর আমরা হয়তো নিয়ন্ত্রণ নিয়ে আসতাম।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“লিটন আমাদের ভালো বলেও মেরে দিচ্ছিল : রাহুল”

প্রকাশের সময় : ০৪:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২