ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“আ.লীগ নেতাকে রাজাকারপুত্র বলে অপপ্রচার”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ২৬৪ বার পড়া হয়েছে
৯৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আ.লীগ নেতাকে রাজাকারপুত্র বলে অপপ্রচার|

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে নানা অপপ্রচার ও তার মৃত বাবাকে ‘রাজাকার’ বলে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

শুক্রবার সকালে গাজীপুর শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।

এ সময় গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, প্রকৌশলী মজিবুর রহমান কাজল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ লিখিত বক্তব্যে বলেন, আগামী ৬ নভেম্বর গাজীপুর মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সাবেক পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ ও তার বাবা মরহুম সিদ্দিক মেম্বারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। পূবাইলের ঐহিত্যবাহী পরিবারটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব অপপ্রচার চালানো হয়।

আজিজুর রহমান শিরিষ দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। তার বাবা সিদ্দিক মেম্বারও পূবাইল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য ছিলেন। তিনিও জীবদ্দশায় দেশ ও দশের জন্য কাজ করে গেছেন। সিদ্দিক মেম্বার আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন।

আজিজুর রহমান শিরিষের অধিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পূর্ব থেকেই তার উন্নয়নমূলক কাজের বিরোধিতা করে আসছেন। যার ফলে তাকে ও পিতাকে জড়িয়ে অপপ্রচারে নেমেছে একটি মহল। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আ.লীগ নেতাকে রাজাকারপুত্র বলে অপপ্রচার”

প্রকাশের সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২